বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২৯তম বার্ষিক সাধারণ সভায় ২০১৩ ও ২০১৪ মেয়াদের জন্য বিটিএমএ’র প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হন ফুয়াদ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক ও শামসুল আলামিন গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে স্পিনিং ক্যাটাগরী হতে ওফাজউদ্দীন স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান মিয়া নির্বাচিত হন। এছাড়াও ফেব্রিক ক্যাটাগরি হতে পারটেক্স ডেনিম মিলের ব্যবস্থাপনা পরিচালক ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি হতে ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব হোসেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
—প্রেস বিজ্ঞপ্তি
