ফেব্রুয়ারিতে জাতীয় এসএমই মেলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:৩৫
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে আগামী ১২-১৬ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৩’ আয়োজন করতে যাচ্ছে। মেলায় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য সেক্টরের পণ্য প্রদর্শিত হবে। গতকাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে প্রথম ‘জাতীয় এসএমই মেলা’ গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মোট ১শ’ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। উক্ত মেলায় মোট বিক্রয় ও অর্ডারের পরিমান ছিল যথাক্রমে ২৮ লাখ টাকা এবং ৬০ লাখ টাকা।