পেপসি মিডিয়া ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব আজ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০২
পেপসি মিডিয়া ক্রিকেটের চারটি কোয়ার্টার ফাইনাল আজ শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালগুলোতে দৈনিক ইনকিলাব-এটিএন নিউজ, চ্যানেল ২৪-নিউ এইজ, দিগন্ত টিভি-মাছরাঙা টিভি ও একুশে টিভি-চ্যানেল আই একে অপরের বিরুদ্ধে লড়বে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের শেষ খেলাগুলোতে গত বৃহস্পতিবার নিউ এইজ (৯৬/২) ৫৩ রানে হারায় বৈশাখী টিভিকে (৪৩/৫)। নিউ এইজ-এর রোহান ম্যান অব দ্য ম্যাচ হন। দিগন্ত টিভি (১১৫/১) চার উইকেটে হারায় দৈনিক সমকালকে (১১৪/৪)। দিগন্ত টিভির তানভীর ম্যান অব দ্য ম্যাচ হন। একুশে টিভি (৮৬/২) ২২ রানে পরাজিত করে দৈনিক নয়া দিগন্তকে (৬৪/২)। একুশে টিভির ওসমানী ম্যান অব দ্য ম্যাচ হন। মাছরাঙা টিভি (৬১/৫) ও দৈনিক ইত্তেফাক (৬১/৫)-এর খেলাটি টান টান উত্তেজনায় টাই হয়। এরপর নিট রান রেটে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মাছরাঙা টিভি। দৈনিক ইত্তেফাকের সাইদুর ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল আই (১১০/১) ৫৫ রানে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস ((৫৫/৫)-এর বিরুদ্ধে জয়লাভ করে। চ্যানেল আইর মনির ম্যান অব দ্য ম্যাচ হন। খেলাশেষে বিপিএল দল দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন, আমরা গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, আমরা নেটওয়ার্কের সিইও শরফুল আলম, বিএসজেএ’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম ম্যান অব দ্য ম্যাচ জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। —খবর বিজ্ঞপ্তির