এতদিন কেউই ধারণা করতে পারেনি ‘রকস্টার’খ্যাত নার্গিস ফাখরি ও বলিউডের কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়ার ছেলে ‘ধুম’খ্যাত উদয় চোপড়ার প্রেমের কথা। তাদের এই গোপন প্রেমের কথা সম্প্রতি ফিল্ম ফেয়ার ম্যাগাজিন তুলে ধরেছে। জানা গেছে, উদয় চোপড়া ও নার্গিস ফাখরির প্রেম বেশ কিছুদিনের। উভয় পরিবারের মধ্যেও এ নিয়ে আলোচনার কাজ সম্পন্ন হয়ে গেছে। যেকোনো সময় বাজতে পারে তাদের বিয়ের ঘণ্টা। আর এই বিয়ের ঘণ্টাটা খুব দ্রুতই বাজবে। বলিউডের অন্য তারকাদের মতো তারা দু’জন প্রেমের বিষয়টি মিডিয়ার প্রশ্নে উড়িয়ে দেননি। স্বীকার করেছেন নিজেদের সম্পর্কে কথা। নার্গিস জানিয়েছেন, বাগদানের কাজটি যেকোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আর তা ‘ধুম ৩’ ছবির মুক্তির আশপাশেই হবে।
