মার্কিন কণ্ঠশিল্পী এডেল একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। প্রথমে তো ইউটিউবে ভিডিও হিট, তারপর একসঙ্গে এক স্টেজে ছয়টি গ্র্যামি অ্যাওয়ার্ড, তারপর ১০ মিনিটে ‘স্কাইফল’ ছবির টাইটেল ট্র্যাক রেকর্ড। এতসব রেকর্ডের পরও এডেল থেমে নেই। এবার গড়লেন ভিন্ন দিক দিয়ে। ২০১১ সালে প্রকাশ পাওয়া তার সর্বশেষ অ্যালবাম ‘২১’ গত বছরেও বিক্রির তালিকার শীর্ষে অবস্থান করেছে। ২০১১ সালেও অ্যালবামটি ছিল সেরা বিক্রির তালিকায়। তবে গেল বছরের বিক্রির তালিকায় এটি এখন এক নম্বরে। শুধু তাই নয়, এ পর্যন্ত অ্যালবামটির হার্ডকপি বিক্রি হয়েছে ১০ মিলিয়ন কপি, যার ৪.৪ মিলিয়ন কপি বিক্রি হয় ২০১১ সালে এবং বাকিগুলো গেল বছর। এত শুধু অ্যালবামের হার্ড কপি বিক্রির সংখ্যা, অনলাইনে অ্যালবাম বিক্রি হয়েছে ১ বিলিয়নেরও উপরে। এক জরিপে জানা গেছে যদি অ্যালবামটি এ বছরও বিক্রির ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে হলিউডি অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসের তালিকার শীর্ষ ১০-এ স্থান করে নিবে এডেলের এই ‘২১’ অ্যালবামটি।
