ঢোল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
একুশে টেলিভিশনে আজ শনিবার রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে।ধারাবাহিক নাটক ‘ঢোল’। মমতাময়ী মায়ের মমতা ছাড়া অবহেলিত সন্তানের মনস্তাত্বিক রূপ ফুটে উঠেছে নাটকটিতে। আব্দুস সালামের গল্প থেকে ধারাবাহিকটির নাট্যরূপ এবং পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন—হিল্লোল, শশী, নওশীন, তানিয়া, তুষার খান প্রমুখ।