ধারাবাহিক নাটক ‘হাড়কিপ্টে’—এর শেষ পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫মিনিটে। বৃন্দাবন দাসের রচনা ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, আখম হাসান, শামীম জামান, আমিরুল হক চৌধুরী, শিরিন আলম, হাবিবুর রহমান মধু, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি, মৌসুমী, মাসুদ রানা মিঠু, খসরু প্রমুখ।
হাড়কিপ্টে দুই পরিবারের জীবনযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই নাটকে। দুই বন্ধু আমিরুল হক চৌধুরী ও হাবিবুর রহমান মধুর কৃপণতায় মজার মজার গল্প নিয়ে এগিয়েছে নাটকের কাহিনী। এক বন্ধু শুধু জমি ক্রয় করেন। তিনি মাঝে মাঝে জমি খনন করে মাটির নিচে কিছু পাওয়ার আশায়। অন্য কোনো বিষয়ে টাকা খরচ করতে চায় না। অন্য বন্ধু কোনো জিনিস ব্যবহার করতে চায় না, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। অনেক সময় দুই বন্ধু মিলে মজার মজার কাণ্ড সংগঠিত করেছে। তাদের সন্তানরাও দুই ভাগে বিভক্ত। এই নাটকে একজন হাড়কিপ্টে মানুষের বহুরূপ দেখতে পাবেন দর্শকরা।
