চলতি মাসে কয়েকটি তীব্র মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৪
চলতি (জানুয়ারি) মাসে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি তীব্র, মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার জানুয়ারি মাসের আবহাওয়ার পূর্বাভাষে এ কথা জানায়। পূর্বাভাষে বলা হয়, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস, তীব্র ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্য ২ থেকে ৩টি মৃদু ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ও মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চলতি মাসে দেশের উত্তর,উত্তর-পশ্চিমাঞ্চল,উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। চলতি মাসে দেশের প্রধান প্রধান নদ-নদীতে পানিপ্রবাহ স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাষে বলা হয়।