ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, জনগণের রক্ত চুষে নিতেই সরকার বার বার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে। সরকারের ব্যর্থতাসহ নতজানু নীতির প্রতিবাদে আগামী ১২ জানুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন পীরসাহেব চরমোনাই।
গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে মজলিসে শুরার বৈঠকে এসব কথা বলা হয়। অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মো. আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউনুছ আহমাদ বলেন, সরকার বার বার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জনগণের সাথে তামাশা শুরু করেছে।
