আবর্জনায় ঢাকছে মাউন্ট এভারেস্ট! বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে অভিযানে গিয়ে অভিযাত্রীরা সেখানে আবর্জনা ফেলে আসছেন। নেপাল সরকারের একটি সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মাউন্ট এভারেস্ট অঞ্চল থেকে ৩০০০ কেজির আবর্জনা সরানো হয়েছে। সেইসঙ্গে চারটি মৃতদেহও উদ্ধার হয়েছে।
বেস ক্যাম্প থেকে উদ্ধার হয়েছে এসব মৃতদেহ। মৃতদেহের এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে নেপাল সরকারের ব্যবস্থাপনায় শুরু হয়েছে এই 'এভারেস্ট ক্লিনিং ক্যাম্পেইন।' এ অভিযান ৪৫ দিন ধরে চলবে বলে খবরে বলা হয়েছে। এ অভিযানে এভারেস্ট থেকে ১০ হাজার বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নেপালের সরকারি ওই সূত্র জানায়, নেপালি সেনার হেলিকপ্টারে করে ২০০০ কেজি বর্জ্য পাঠানো হয়েছে ওখালধুঙ্গায়।
আরো পড়ুন: পাকিস্তানে ‘মৌলবাদের অভিযোগে’ ৩০ হাজার মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে
এছাড়া বাকি ১০০০ কেজি আনা হয়েছে কাঠমান্ডুতে। এসব আবর্জনা সেখানে নষ্ট করা হবে।
ইত্তেফাক/এসআর
