বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৯, ২০১০ ও ২০১১ ও ২০১২ সালের বিবেচনায় ৩৮ জন ক্রীড়াবিদ, কোচ, ক্রীড়া সংগঠক এবং ছয়টি প্রতিষ্ঠানকে ক্রীড়া পৃষ্ঠপোষকতা বাবদ পুরস্কারের জন্য বেছে নিয়েছে।
২০০৯ ঃ বর্ষসেরা ক্রীড়াবিদ ঃ সাকিব আল হাসান, বর্ষসেরা ফুটবলার ঃ এনামুল হক, বর্ষসেরা ক্রিকেটার ঃ মাহমুদুল্লাহ রিয়াদ, বর্ষসেরা আর্চার ঃ সাজ্জাদ হোসেন, ইমদাদুল হক মিলন, সেরা স্পন্সর ঃ ঢাকা ব্যাংক ও গ্রামীণ ফোন, বিশেষ সম্মাননা ঃ এ, এস, এম রকিবুল হাসান (ক্রিকেট), আব্দুল হাফিজ (কাবাডি)।
২০১০ ঃ এশিয়ান গেমস টি-২০ স্বর্ণপদক জয়ী ক্রিকেট দল, এস, এ, গেমস ফুটবল স্বর্ণপদক জয়ী ফুটবল দল, এস, এ, গেমসের স্বর্ণপদক জয়ী সব এ্যাথলেট, সেরা শ্যুটার ঃ সাদিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না, সেরা সংগঠক ঃ কুতুবউদ্দিন আহমেদ, সেরা স্পন্সর ঃ বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশন ও নীট কনসার্ন লিমিটেড, বর্ষসেরা ক্রীড়াবিদঃ সিদ্দিকুর রহমান ( গলফ ), বিশেষ অবদান ঃ আমিনুল ইসলাম বুলবুল।
২০১১ ঃ বর্ষসেরা ক্রীড়াবিদ ঃ সাকিব আল হাসান, বর্ষসেরা ক্রিকেটার ঃ ইমরুল কায়েস, বর্ষসেরা ফুটবলার ঃ মামুনুল ইসলাম, বর্ষসেরা হকি খেলোয়াড় ঃ রাসেল মাহমুদ জিমি, বর্ষসেরা দাবাড়ু ঃ শামিমা আক্তার লিজা, প্রতিশ্রুতিশীল দাবাড়ু ঃ ফাহাদ রহমান, বিশেষ সম্মাননা ঃ লেঃ কমান্ডার (অবঃ) এ, কে, সরকার, বিশেষ পুরস্কার ঃ আব্দুল হালিম (গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড), পৃষ্ঠপোষক ঃ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও প্রাইম ব্যাংক লিমিটেড, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ঃ কাজী মো: সালাউদ্দিন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট ঃ তানভীর মাজহারুল ইসলাম তান্না, বিশেষ পুরস্কার ঃ ওয়ানডে স্ট্যাটাস অর্জনকারী মহিলা ক্রিকেট দল, বিশেষ পুরস্কার ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সফলভাবে বিশ্বকাপ সংগঠনের জন্য)।
২০১২ ঃ বর্ষসেরা ক্রিকেটার ঃ তামিম ইকবাল, বর্ষসেরা ফুটবলার ঃ জাহিদ হোসেন, প্রতিশ্রুতিশীল ক্রিকেটার ঃ সোহাগ গাজী ও এনামুল হক বিজয়, বর্ষসেরা হকি খেলোয়াড় ঃ মামুনুর রহমান চয়ন, বর্ষসেরা সাঁতারু ঃ মাহফিজুর রহমান সাগর, বর্ষসেরা জিমন্যাস্ট ঃ সাইক সিজার, বর্ষসেরা মহিলা ক্রিকেটার ঃ সালমা খাতুন, বর্ষসেরা ক্রীড়াবিদ ঃ মুশফিকুর রহিম, সংগঠক ঃ নুরুল আলম চৌধুরী (ফুটবল) ও হানিফ ভুঁইয়া (ক্রিকেট), পৃষ্ঠপোষক ঃ ওয়ালটন ও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, সংগঠক ঃ আ, হ, ম, মুস্তাফা কামাল এম,পি, বিশেষ সম্মাননা ঃ সৈয়দ আলতাফ হোসেন (ক্রিকেট কোচ), বিশেষ অবদান ঃ মাহবুব হারুন (হকি) ঃ বিশেষ অবদান ঃ মো: ইউসুফ আলী ও সেলিম চৌধুরী। ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ঃ মরহুম কাজী কামাল বীর বিক্রম।-খবর বিজ্ঞপ্তির
