পেপসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এটিএন নিউজ, চ্যানেল ২৪, মাছরাঙা টিভি ও চ্যানেল আই। আজ শনিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে খেলবে এটিএন নিউজ ও মাছরাঙা টিভি এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চ্যানেল ২৪ ও চ্যানেল আই। সেমিফাইনাল দুটি সকাল ১০ টায় এবং দুপুর ১২ টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের খেলাগুলোয় এটিএন নিউজ (৮৮/৫) তিন রানে হারায় দৈনিক ইনকিলাবকে (৮৫/২)। এটিএন নিউজের কে, বাবু ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল ২৪ (১১০/৩) ৩৬ রানে নিউ এইজকে (৭৪/৩) পরাজিত করে। চ্যানেল ২৪ এর সালাউদ্দিন হন ম্যান অব দ্য ম্যাচ। মাছরাঙা টিভি (১১৮/৪) ১৯ রানে হারায় দিগন্ত টিভিকে (৯৯/৩)। বিজয়ী দলের মাজহার ম্যান অব দ্য ম্যাচ হন। চ্যানেল আই (১০৩/২) ৬১ রানে পরাজিত করে একুশে টিভিকে (৪২/৫)। চ্যানেল আই’র আরিফ ম্যান অব্য দ্য ম্যাচ হন।
খেলা শেষে টুর্নামেন্টটির আয়োজক বিএসজেএ’র সভাপতি
সৈয়দ মো: মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক আলমগীর কবীর, চ্যানেল আই’র বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান জুয়েল, একুশে টিভি’র জেনারেল ম্যানেজার কাওসার চৌধুরী ম্যান অব দ্য ম্যাচ জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।—খবর বিজ্ঞপ্তির।
