আজ শনিবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৪ ক্রিকেট লিগ চট্টগ্রাম অঞ্চলের ফাইনাল খেলা। এ খেলায় চট্টগ্রাম জেলা দল ও লক্ষ্মীপুর জেলা দল মুখোমুখি হবে।
গতকাল শুক্রবার ২য় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল বান্দরবান জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে। বান্দরবান জেলা দল প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩৩.৩ ওভারে ৭৫ রান করে। জবাবে চট্টগ্রাম জেলা দল ২২.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান করে। এর আগে বৃহস্পতিবার সেমিফাইনালের প্রথম খেলায় লক্ষ্মীপুর জেলা দল ফেনী জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে।
