ফো কা স

আজ ‘ইত্যাদি’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে দর্শক নন্দিত অনুষ্ঠান ‘ইত্যাদি’র পাহাড়পুর বৌদ্ধ বিহারে ধারণ করা পর্বটি। উল্লেখ্য, প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিতিতে পাহাড়পুরে এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছিল ২০১১-এর ডিসেম্বরে। দর্শক বাছাই করা হয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার ও নওগাঁ জেলাকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। রয়েছে যথারীতি মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। এ ছাড়াও বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।