চলে গেলেন অভিনেতা হারাধন বন্দোপাধ্যায়

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
চলে গেলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রখ্যাত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়। গতকাল দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। এই গুণী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কালকাতার চলচ্চিত্র অঙ্গনে। হারাধন বন্দ্যোপাধ্যায় ১৯২৬ সালের ৬ নভেম্বর বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৮ সালে তার অভিনয় শুরু। এ পর্যন্ত দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সত্যজিত রায়ের একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।