গেল বছর ‘সখীরে’ গানটি দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এ বছর তাই নিজের নতুন অ্যালবামে বেশ কিছু নতুন আইডিয়া যোগ করছেন কণ্ঠশিল্পী তানভীর শাহীন। আমেরিকা প্রবাসী এই শিল্পী এবারের ভ্যালেন্টাইনের জন্যও গাইছেন বেশ কটি অ্যালবামে। পাশাপাশি এবারে তার প্রথম অ্যালবামের বেশ কটি গানের ভিডিওর কাজও করবেন। নিজের গানের ব্যস্ততা নিয়ে শাহীন বলেন, ‘কিছুদিনের জন্য দেশে এসেও এরই ভেতরে বেশ কটি স্টেজ শোতেও পারফর্ম করলাম। অনেকেই বলেন গান শোনে না এখন বাঙালি। আমার তা বিশ্বাস হলো না। আগের চেয়ে মানুষ আরও বেশি বাংলা গান শুনছে। তাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়েই নতনু গানের কাজ করছি। উল্লেখ্য, সর্বশেষ আমেরিকার মাইলসের কনসার্টটি আয়োজন করেন তানভীর শাহীন। এ ছাড়া আগামী মৌসুমের জন্যও বেশ কটি কনসার্টের ব্যাপারে চুড়ান্ত করতে এসেছেন তিনি। শাহীন বলেন, ‘আমি চাই দেশের বাইরে আন্তর্জাতিক ভেন্যুতে বাংলাদেশি শিল্পীদের একটি ভালো গ্রহণযোগ্যতা তৈরি করতে সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।’
