এ দেশের সেলিব্রিটি গসিপ শো এবং একুশে টিভির সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’-এর এবারের পর্বের হটসিটে অতিথি হিসেবে থাকছেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম খোকন এবং সাংবাদিক অতিথি হিসেবে থাকছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সম্পাদক নাট্যকার জাকারিয়া সৌখিন। আজকের আলাপচারিতায় উঠে এসেছে ফিল্ম ইন্ডাস্ট্রির সাম্প্রতিক সংকট ও সম্ভাবনার কথা। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘মিডিয়া গসিপ’ প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন। প্রচার হবে আজ রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে।
