এক ইনিংস ও ২৭ রানের বিশাল এক জয়; প্রথম ইনিংসে মাত্র ৪৫ রানে অল আউট নিউজিল্যান্ড! এতো কিছুর পরও আত্মতৃপ্তিতে ভুগছে দক্ষিণ আফ্রিকা। দারুণ এক ম্যাচ জয়ের পর প্রোটিয়া দলের অধিনায়ক গ্রায়েম স্মিথ জানালেন, এখানেই শেষ নয়, আরো জয় চায় তার দল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা। আর ২০১২ সাল থেকেই ফর্মটাও বেশ যুতসই দক্ষিণ আফ্রিকা দলের। স্মিথ জানান, আরো ভালো খেলে জয়ের ধারা ধরে রাখতে চায় তার দল।
এই টেস্টে দুর্দান্ত বোলিং করা ডান-হাতি প্রোটিয়াস পেসার ভার্নন ফিল্যান্ডার সাত উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন। প্রথম ইনিংসে তার বোলিং ফিগার ছিল ৬-৩-৭-৫ !
ইনিংস ও ২৭ রানের জয় কি অপ্রতিরোধ্য দল হিসেবে ইঙ্গিত দেয় কিনা, এমন প্রশ্নে স্মিথ একমত পোষণ করে বলেন, ‘সবকিছু জয়ের জন্য। আধুনিক ক্রীড়াবিশ্বে আপনি কি দেখতে পাচ্ছেন। আপনি যদি এমন খেলেন এবং প্রভাব বিস্তার করতে পারেন তাহলে খেলাটি আরো এগিয়ে যাবে। আর দিন শেষে সবাই জয়ী দলটিকেই মনে রাখে।’
প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে কাজটা কঠিন ছিল দক্ষিণ আফ্রিকার। নিউজিল্যান্ড উদ্বোধনী টেস্টের প্রথম দিনেই লাঞ্চের আগে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসের জবাবে আট উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ঘোষণা দেয়। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দিয়েছিল সফরকারীরা। শুক্রবার অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের ডিন ব্রাউনলি অভিষেক টেস্ট সেঞ্চুরি তুলে নেন (১০৯)। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ভালই লড়াই চলছিল ব্লাক ক্যাপদের। লাঞ্চের একটু আগে দ্বিতীয় নতুন বল নিয়ে জ্বলে উঠে প্রোটিয়াস বোলাররা। চা বিরতির আগেই নিউজিল্যান্ড ২৭৫ রানে অলআউট হয়ে যায়। প্রোটিয়া অধিনায়ক বোলারদের প্রশংসা করেন। তিনি বলেন,‘দুই ইনিংসেই নতুন বলে আমরা ভাল বল করেছি।’ তিনি আরো জানান, দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকানরা এমন খেলা উপহার দিতে চায়। পোর্ট এলিজাবেথে সিরিজের আগামী ১১ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। স্মিথ অবশ্য সতর্ক। তিনি বলেন,‘একটি বাজে পারফরমেন্স আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। আমি বাস্তববাদি। কুইন্স পার্ক রেঞ্জার্সকে দেখেছি চেলসিকে হারিয়ে দিতে। এটা খেলার অনিশ্চয়তা। আপনার পা মাটিতে থাকতে হবে।’
নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম দলের লড়াইয়ে ফিরে আসার ব্যাপারটি ইতিবাচকভাবে দেখছেন। সেঞ্চুরি হাঁকানো ব্রাউনলির প্রশংসাও করেছেন তিনি, ‘ডিন এক কথায় অসাধারণ ব্যাটিং করেছেন। অভিষেকেই এমন পারফরমেন্স সত্যিই তার জন্য চমত্কার একটা ব্যাপার। আশা করি গোটা ক্যারিয়ারে সে আরো ভালো খেলবে।’
