বহুজাতিক কোম্পানি সিইএটি’র দৃষ্টিতে আন্তর্জাতিক ক্রিকেট গত বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি। গেল বছরের সেরা দল হিসেবে পুরস্কৃত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
গেল বছরের সেরা খেলোয়াড় হবার দৌড়ে ছিলেন ভারতের কোহলি, অস্ট্রেলিযার অধিনায়ক মাইকেল ক্লার্ক, শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও দক্ষিন আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। কিন্তু সবাইকে পিছনে ফেলে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন কোহলি। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোহলির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
পুরস্কার গ্রহণ করে কোহলি সম্পর্কে আকরাম বলেন, ‘সে খুবই ভালো খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডারও বটে। সে-ই ভারতের টুয়েন্টি টুয়েন্টি দলের পরবর্তী অধিনায়ক। এ সম্মান পাওয়ার যোগ্য কোহলি।’-বাসস
