জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি

৯ জানুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘গণধর্না’ সিপিবির

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির চলমান প্রক্রিয়া বন্ধের দাবিতে সিপিবি আগামী ৯ জানুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় ও রাজধানীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সামনে ‘গণধর্ণা’ সমাবেশ করবে। যদি সরকার মূল্য বৃদ্ধি প্রত্যাহার না করে তাহলে ৯ জানুয়ারির পরের সপ্তাহের প্রথম দিকে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল শনিবার সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর এক যুক্ত বিবৃতিতে এ কথা জানিয়েছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সরকারকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। তাছাড়া বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়াও বন্ধ করতে হবে। আর এ দু’টি দাবিতে আগামী ৯ জানুয়ারি রাজধানীতে বিইআরসি কাওরানবাজার অফিসের সামনে কালো পতাকা হাতে ‘গণধর্ণা’ সমাবেশ করা হবে।