বিপাশা বসু :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৭৯ সালের এই দিনে তিনি দিল্লিতে জন্মগ্রহণ করেন। ২০০১ সালে তিনি ‘আজনবী’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিনয় শুরু করেন। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য তিনি বেস্ট ফিমেল ডিবাট হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। তারপর একে একে তিনি ৪৬টি ছবিতে অভিনয় করেন। সর্বশেষ তার অভিনীত ‘রাজ ৩’ ছবি মুক্তি পায়। খুব শীঘ্রই তার অভিনীত ‘রেস ২’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এরইমধ্যে ছবিটির গান ও প্রমো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তিনি শুধু বলিউডেই নয়, তামিল এবং বাংলা ছবিতেও অভিনয় করেছেন।
