ফোকাস

অপেক্ষা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
আজীবনের সখ্যতা, প্রতিদ্বন্দ্বিতা আর নিজেদেরকে বারংবার ছাড়িয়ে যাওয়ার দৌড় চলেছে মিডিয়ায়। ব্যক্তিগতভাবে দুজনই দারুণ রকম বন্ধু। দেশের দুই রক লিজেন্ড আইয়ুব বাচ্চু ও জেমস। আইয়ুব বাচ্চুর বর্তমান শারীরিক অবস্থা জানতে বর্তমানে তার সাউন্ড ইঞ্জিনিয়ার কাম ব্যান্ড ম্যানেজার শামীমের দেওয়া তথ্যেই নির্ভর করতে হচ্ছে। এর বাইরে নিজের শারীরিক অবস্থার তথ্য তিনি জানাচ্ছেন না কাউকেই। ব্যক্তিগতভাবে পরিচিতজনেরা খবর নিয়ে জেনেছেন তিনি এখন সুস্থ এবং স্বাভাবিক বিশ্রামে। দুজনার আবারও একই মঞ্চে গাইবার মাতম দেখার জন্যই বুঝি সারাদেশের গানপাগল মানুষেরা অপেক্ষার প্রহর গুণছে।