সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে নার্গিস ফাখরির মন্তব্যসহ প্রকাশ হয় বিয়ে করতে যাচ্ছেন নার্গিস ও উদয় চোপড়া। কিন্তু সেই ডায়লগের উপর পানি ফেলে দিয়ে এখন মুছতে চাইছেন নার্গিস নিজেই। তিনি তার টুইটার পেজে লিখেছেন, ‘আমি এখন একা বেশ আনন্দে দিন কাটাচ্ছি। কাউকেই বিয়ের কোনো রকম সিদ্ধান্ত নিইনি, আর শীঘ্রই তো অবশ্যই না। আমি আমার কাজ নিয়ে অনেক খুশি, ভালো সময় কাটাচ্ছি।’ টুইটারে পাওয়া এই স্ট্যাটাসে আলোচনার ঝড় তুলেছে বলিউড পাড়ায়, যেখানে নার্গিসের মন্তব্য দিয়ে বিয়ের কথা ছাপা হয়েছে, সেখানে একেবারেই অস্বীকার। অবশ্য বলিউডের তারকারা নিয়মিতই নিজেদের প্রেম-বিয়ের বিষয় লুকিয়ে থাকেন।
