নিরবের ‘গেম’

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
‘গেম’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। গত ৪ জানুয়ারি এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরতে নিরবসহ চলচ্চিত্রটির নায়িকা অমৃতা খান, পরিচালক রয়েল ও অনিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আসছে ২৭ জানুয়ারি থেকে দুবাইয়ে এই ছবির শুটিং শুরু হবে। নিরব বলেন, ‘এখন আমাদের চলচ্চিত্রের ধারা অনেক পাল্টে গেছে, সাধারণ দর্শকদের মধ্যেও হলে গিয়ে চলচ্চিত্র দেখার উত্সাহ বেড়েছে। তরুণ নির্মাতারা সেই সুযোগ করে দিয়েছে। এই ছবিটিও সে রকম একটি ছবি হবে। আমি মনে করি ‘গেম’ ছবিটি হবে আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। গত কয়েকদিন ধরে এর প্রস্তুতি নিয়ে অনেক ব্যস্ত সময় কাটছে আমার।’