পুলোকের ‘মানুষ আমি’

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
নতুন বছরকে সামনে রেখে গত ১ জানুয়ারি বাজারে প্রকাশ হলো তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী এমজিও পুলোকের প্রথম অ্যালবাম ‘মানুষ আমি’। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যার সবকটি গানের সুর ও সংগীত পুলোকের নিজের করা। এমনকি নয়টি গানও তার নিজের লেখা। অ্যালবামটি প্রসঙ্গে পুলোক বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানের প্রতি দুর্বল। আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন শ্রোতাদের নতুন মাত্রার কথা, সুর ও সংগীতের স্বাদ দেওয়া। আমার অ্যালবামটি যদি শ্রোতাদের সামান্যতম ভালো লাগে তবেই আমার প্রয়াস সফল হবে।’