ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৫৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে ধীরে ধীরে দেশটিতে বেকারত্ব কমে আসছে। তবে এখনও দেশটিতে বেকারত্ব হার ৭ দশমিক ৮ শতাংশ। ছবিতে একটি স্টোরে চাকুরির জন্য কয়েকজন বেকারকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। দেশটির শ্রম বিভাগ জানিয়েছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে স্বাস্থ্য সেবা, শিল্প, নির্মাণ এবং খাদ্য সংক্রান্ত শিল্পে। এছাড়া সরকারি খাতেও কিছু কর্মসংস্থান তৈরি হয়েছে -বিবিসি
০০
সম্প্রতি ডেমরার সারুলিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৩০তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী
০০
অপসোনিন ফার্মা লিমিটেড-এর “বার্ষিক বিক্রয় সম্মেলন -২০১৩” সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) আব্দুস সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ খান প্রমুখ
০০
সম্প্রতি সুপার স্টোর চেইন শপ স্বপ্ন শুরু করলো তাদের আন্দোলন কর্মসূচি “ফরমালিনকে না বলুন”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ গোলাম কাদের এমপি। বিশেষ অতিথি ছিলেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এফবিসিসি আই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ
০০
সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকমণ্ডলীর ১১৩তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব মো. মকবুল হোসেন
