মৌলভীবাজারের সরকারি কলেজ স্টেডিয়ামে গতকাল রবিবার বিকালে অনুষ্ঠিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শহীদ মুকিত ক্লাব ৭২ রানের বিশাল ব্যবধানে ইয়ং বয়েজ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে নির্ধারিত ২০ ওভারের খেলায় টস জিতে শহীদ মুকিত ক্লাব এক বল বাকি থাকতে ১৩১ রানে অলআউট হয়ে যায়। জবাবে ইয়ং বয়েজ ক্লাব ১৭.২ ওভারে ৫৯ রানের বেশি করতে পারেনি। ম্যান অব দ্যা ফাইনাল হন শহীদ মুকিত ক্লাবের মাসুদ রেজা।
