সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান

বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থ সমুন্নত রাখার পরামর্শ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সাথে চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থ সমুন্নত রাখতে সজাগ ও সচেষ্ট থাকার পরামর্শ দেয়া হয়েছে। রবিবার সংসদ ভবনে কমিটি সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটি সদস্য আব্দুল মতিন খসরু, মো. ইসরাফিল আলম ও শেখ ফজলে নূর তাপস সভায় অংশ নেন। সভায় জ্বালানি খাতের সরবরাহ পরিস্থিতি ও মূল্য নির্ধারণ সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। এছাড়া তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ এবং এসব সংযোগের প্রেক্ষিতে গ্রাহকদের পরিশোধিত অর্থ সুষ্ঠুভাবে সমন্বয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়। জ্বালানি ও খনিজ বিভাগের সচিব মো: মেছবাহউদ্দিন, বিদ্যুত্ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।