মিরপুরের পীরেরবাগে পত্রিকা বিক্রিতে বাধা চাঁদা দাবি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
রাজধানীর মতিঝিলে রবিবার দুপুরে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি মোতালেব খান। সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সিটি সুপারভাইজার কোরবান আলী, পরিচালক আবুল কাশেম, গোলাম রসুল প্রমুখ। সভায় বক্তারা ক্ষোভের সঙ্গে জানান, তাদের সমিতির এজেন্সি এলাকা মিরপুর থানাধীন পীরেরবাগ ও তত্সংলগ্ন এলাকায় হকারগণ ১৫/২০ দিন ধরে পত্রিকা বিক্রি করতে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছে এবং হকারদের নিকট সন্ত্রাসী সাধু যার মোবাইল নং-০১৭৪৪২৮৮৪৩১ ও তার সহযোগী ৫/৭ যুবক প্রতিনিয়ত মাসিক চাঁদা দাবি করিতেছে। তাদের অত্যাচারে হকারগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। সভায় বক্তারা অনতিবিলম্বে সন্ত্রাসী সাধু ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি