সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মিজ আমিরা হক রবিবার সেনাবাহিনী সদর দফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। এসময় তিনি সেনাবাহিনী প্রধানের সাথে কিছু সময় অতিবাহিত করেন এবং স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর তিনি সেনাবাহিনী প্রধান ও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে এক ফটো সেশনে অংশগ্রহণ করেন। পরে ইউএন আন্ডার সেক্রেটারি জেনারেল সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন।
