জি-সিনে অ্যাওয়ার্ডে ‘বারফি!’র জয়জয়কার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৯
প্রতিবারের মতো এবারও জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বলিউডের অন্যতম পুরস্কার প্রদান আসর ‘জি-সিনে অ্যাওয়ার্ড ২০১৩’। তারকাখচিত এই অনুষ্ঠান ছিল পরিপূর্ণ উত্সবমুখর। অভিষেক বচ্চন ও রিতেশ দেশমুখের বিনোদন বিভোর উপস্থাপনা অনুষ্ঠানকে করে আরও বেশি প্রাণবন্ত। পুরো অনুষ্ঠানই ছিল আনন্দ, উল্লাস আর হাসি-ঠাট্টায় ভরা। তবে এর মাঝে কষ্টের মুহূর্তও ছিল, গেল বছরে বলিউড থেকে চির বিদায় নেওয়া শিল্পীদের নিয়ে ছিল স্মৃতিচারণ ও সম্মান জ্ঞাপনমূলক এক অন্যরকম সেগমেন্ট। এই আয়োজনে, স্ট্যান্ট, আঁতশবাজি, নাচ-গান এবং অনেক সুন্দরীরা সুন্দর সুন্দর পোশাক পড়ে ফ্যাশন শো’তেও অংশ নেয়। যা এ যাবত্কাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবক’টি জি-সিনে অ্যাওয়ার্ডকে ছাড়িয়ে গেছে। আর এবারের অনুষ্ঠানে সর্বাধিক পুরস্কার অর্জন করে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি’ ছবিটি। যে ছবিটি অস্কারের দৌড় প্রতিযোগিতায়ও অংশ নেয়। ১টি নয় ২টি নয়, ৮টি পুরস্কার পায় ছবিটি। অনুরাগ বসু ও রণবীরের জন্য এটি রেকর্ড সংখ্যক অর্জন। জি-সিনে অ্যাওয়ার্ডের এবারের ফলাফল হলো— সেরা অভিনেতা (পপুলার) :সালমান খান, ছবি ‘দাবাঙ ২’, সেরা অভিনেত্রী (পপুলার) :প্রিয়াঙ্কা চোপড়া, ছবি ‘বারফি!’, সেরা পরিচালক :অনুরাগ বসু, ছবি ‘বারফি!’, সেরা পরিচালক (জুড়ি) :সুজয় ঘোষ, সেরা অভিনেত্রী (জুরি) :বিদ্যা বালান, ছবি ‘কাহানি’, সেরা অভিনেতা (জুড়ি) :রণবীর কাপুর, ছবি :‘বারফি!’, সেরা চলচ্চিত্র (জুড়ি) :‘কাহানি’, সেরা চলচ্চিত্র (পপুলার) :‘বারফি!’, সেরা নবাগতা :যৌথভাবে ইয়ামী গুপ্তা, ছবি ‘ভিকি ডনর’ ও ইলেনা ডি ক্রুজ, ছবি ‘বারফি!’, সেরা নবাগত :যৌথভাবে অর্জুন কাপুর, ছবি ‘ইশাকজাদে’ ও আইয়ুশমান খুরানা, ছবি ‘ভিকি ডনর’, সেরা গল্প :সুজয় ঘোষ ও আদ্ভিতা কালা ‘কাহানি’, সেরা চিত্রনাট্য :অনুরাগ বসু, ছবি ‘বারফি!’, সেরা ডায়লগ :তিগমাংশু ঢুলিয়া ও সঞ্জয় চৌহান, ছবি ‘পান সিং তোমার’, সেরা নবাগত পরিচালক :গৌরি সিন্ডে, ছবি :‘ইংলিশ ভিংলিশ’, মিডিয়ার সেরা ব্যবহার :সালমান খান, বছরের সেরা গান :‘রাধা’, ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, সেরা মিউজিক :প্রিতম, ছবি ‘ককটেল’, সেরা আন্তর্জাতিক তারকা :শাহরুখ খান, সেরা চিত্রনাট্যকার :রবি বর্মন, ছবি ‘বারফি!’, সেরা এডিটিং :নম্রতা রাও, ছবি ‘কাহানি’, সেরা প্রোডাকশন ডিজাইন :রজত পোদ্দার, ছবি ‘বারফি!’ এবং সেরা খলনায়ক :ঋষি কাপুর, ছবি ‘অগ্নিপাথ’সহ আরও অনেক পুরস্কার।