চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা রুহুল আমিন। গতকাল সকাল ১১টা ৩০ মিনিটে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়নারটেকেস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৪০ সালের ১৪ মার্চ ঢাকায় তার জন্ম। প্রয়াত বরেণ্য পরিচালক সুভাষ দত্তের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার কর্ম জীবন শুরু হয়। ১৯৭২ সালে আনোয়ার হোসেন ও রোজী সামাদকে জুটি করে একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অভিষেক ঘটে। অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তার পরিচালিত ছবির মধ্যে ‘গাংচিল’ ও ‘বেঈমান’ উল্লেখযোগ্য।
