স্বপ্নসিঁড়ির আবৃত্তি অ্যালবাম ‘প্রত্যাশার প্রতিধ্বনি’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:১১
আগামী বইমেলাকে সামনে রেখে স্বপ্নসিঁড়ির প্রযোজনা ও পরিবেশনায় প্রকাশিত হতে যাচ্ছে দেশের প্রথম আবৃত্তির ডিভিডি ঋ্যালবাম ‘প্রত্যাশার প্রতিধ্বনি’। সাংস্কৃতিক কর্মী, লেখক, গবেষক, সংগঠক ও আবৃত্তিশিল্পী বিধান চন্দ্র পালের এটিই প্রথম অ্যালবাম। এই একক অ্যালবামে স্থান পেয়েছে মোট ১৬টি কবিতা। যে সকল কবিদের কবিতা স্থান পেয়েছে তাদের মধ্যে রয়েছেন জীবনানন্দ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মোহাম্মদ মনিরুজ্জামান, হাসান হাফিজুর রহমান, দিনেশ দাস, হুমায়ুন আজাদ, হরষিত বালা, কুসুমকুমারী দাশ, আবুল হাসান, নির্মলেন্দু গুণ, বেলাল চৌধুরী, মহাদেব সাহা, সুকুমার বড়ুয়া, জ্যোতির্ময় দাশ ও ফোরকান বেগম। এছাড়া শিল্পীর নিজের একটি কবিতাও এ্যালবামে স্থান পেয়েছে।