বর্তমান প্রজন্মের দর্শকের কাছে কম পরিচিতি পেলেও সিনিয়রদের কাছে একনামেই পরিচিত রেজাউল করিম হিটলু। বলা চলে বাংলাদেশের শোবিজের কমেডির প্রবক্তা তিনি। নেই ৬০-এর দশক থেকেই রেডিও টেলিভিশনের পাশাপশি দেশের বড় বড় অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করে খ্যাতি অর্জন করেন তিনি। দীর্ঘ ২০ বছর প্রবাষে থাকার পর ফিরে আবারও শুরু করেন তার পারফর্মেন্স। মঞ্চের পাশাপাশি টিভিতেও হরহামেশা দেখা মিলছে তার। সেই সূত্র ধরেই এই কৌতুকশিল্পী এবার অংশ নিলেন এনটিভিতে প্রচার শুরু হওয়া কমেডি অনুষ্ঠান ‘হা-শো’তে। এই অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হিটলু।
