নতুন বছরের শুরুতেই হারের মুখে পড়ল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। ইতালিয়ান সিরিএ-তে জুভেন্তাস এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। গত রবিবার আর্জেন্টিনার তরুণ মাওরো ইকার্ডির জোড়া গোলে ভর করে দশজনের স্যাম্পডোরিয়া ২-১ গোলে হারায় জুভেন্তাসকে। অন্যদিকে উরুগুয়ের তারকা এডিসন কাভানির হ্যাটট্রিকের সুবাদে নাপোলি ৪-১ গোলে হারায় এএস রোমাকে। সিরিএ-তে জুভেন্তাস টানা চার ম্যাচ জয় পেয়েছে। স্যাম্পডোরিয়া ১৯ ম্যাচে হেরেছে দশটিতে। হতাশাজনক শুরু জুভেন্তাসের। ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জুভেন্তাস। ল্যািসও ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে এবং নাপোলি ৩৭ পয়েন্ট নিয়ে তিনে। ইন্টারমিলান ৩৫ পয়েন্ট নিয়ে রয়েছে চারে।
নাপোলির কাভানি সিরিএ-তে ১৬ গোল করে শীর্ষ গোলদাতা এখন পর্যন্ত। ইন্টারমিলান ৩-০ গোলে হেরে যায় উদিনেসের বিপক্ষে। এসি মিলান গিমপাওলো পাজ্জিনি ও বোজান কিরকিচের জোড়া গোলে ভর করে ২-১ ব্যবধানে হারায় সিয়েনাকে। মিলান ৩০ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে। সমান ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে ফিওরেন্টিনা।
