সকারের কাছে অল্পের জন্য বেঁচে গেছে শেখ জামাল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪১
ফেনীর সকার ক্লাবের কাছে গতকাল আর একটু হলেই ম্যাচটা হারতে যাচ্ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ভাগ্যভালো মহা বাঁচা বেঁচে গেছে দলটি। শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে সকার ক্লাবকে। গোল তিনটি হয়েছে ম্যাচের শেষ দিকে। শেখ জামালের নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওতোজেরি ম্যাচের ৭৮ মিনিটে গোল করেন ১-০। ৮৬ মিনিটে সেই গোল পরিশোধ করে খেলায় ফিরেছিল সকার ক্লাব। গোলদাতা নাইজেরিয়ান ভিক্টরি অ্যান্থনী ১-১। কিন্তু এক মিনিট ব্যবধানে শেখ জামালের শাকিল আহমেদের গোল বাঁচিয়ে দেয় দলটিকে। আফসোস বেড়ে যায় সকার ক্লাবের। কারণ ফেনীর দলটি খেলার শুরুতেই বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। কাজে লাগেনি। হাত ফসকে বেরিয়ে গেছে শেখ জামাল। ম্যাচ জিতে শীর্ষে উঠে গেল তারা। আগামীকালের খেলা: আবাহনী ঃ বিজেএমসি, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৪.৩০।