এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। গতকাল হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজেএমসি ২৭-২০ গোলে হারিয়েছে আনসারকে। বিজেএমসি টানা দ্বিতীয়বার আনসারের বিরুদ্ধে ফাইনালে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। বিজেএমসির সাহিদা সেরা খেলোয়াড় হয়েছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আল সরকার।
