ঘানির গরু পেলেন ছকিনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫২
“৬ বছর তেলের ঘানি টেনে সংসার চলছে ছকিনার, গরু কেনার সামর্থ্য নেই” এই শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন গত ২৪ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় প্রকাশের পর সংবাদটি নজরে আসে সাবেক উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর। গত শনিবার তিনি সেখানে গিয়ে ছকিনার হাতে একটি গরু তুলে দেন। আর গরু পেয়ে ছকিনা আনন্দে কেঁদে ফেলেন। এসময় আসাদুল হাবিব দুলু বলেন, ছকিনার করুণ কাহিনী ইত্তেফাকে পড়ে জেনেছেন। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের ছকিনার সাহায্যে এগিয়ে আসার দাবি জানান।