বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় তরুণের বইয়ের প্রকাশনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মানুষের টিকে থাকার লড়াই, তাদের জীবনযাত্রা, সমস্যা ও আনন্দ ছোটবেলা থেকেই দেখেছেন ডা. তানভীর আহমেদ। তিনি নিজেও পাঁচ বছর বয়সে মা-বাবার সঙ্গে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দি এক্সটিক রিসৌল’। রবিবার অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেইগ উইলককের বাসভবনে এই বইটি নিয়ে পরিচিতিমূলক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডা. তানভীর আহমেদ পেশায় একজন মনোচিকিত্সক। বইটি সম্পর্কে লেখক বলেন, বইটির নাম রেখেছি ‘বহিরাগত বড়া’। অস্ট্রেলিয়ায় সবাই বহিরাগত। তাই সেখানে গিয়ে একটি মাছের বড়ার মতো নিজেদের সংস্কৃতি, জীবনযাপনের আচার সবকিছু বদলে ফেলতে হয়। সে কারণেই এই বইটির নাম এমন রেখেছি। বইটি গত বছর অস্ট্রেলিয়ায় প্রকাশিত হয়েছে। এ বছর থেকে এটি বাংলাদেশের স্টলগুলোতে পাওয়া যাবে। এছাড়া লন্ডনেও এটি প্রকাশ করা হবে বলে জানান ডা. তানভির আহমেদ।