হাসিতে প্রথম মেয়েটা!

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ১৮:৫২
হাসতে সবাই জানে। তবে অকারণে হাসা সত্যি কষ্টকর। আর যদি হাসির প্রতিযোগিতা হয়? তাহলে কেমন হয়। তাও মেয়েদের হাসি প্রতিযোগিতা! সুন্দর করে হাসতে হবে। দুই মিনিট হাসি। সেটা আবার যেন তেন হাসি নয়। কারণ ছাড়াই দুই মিনিট হাসি! সম্প্রতি এমনি একটি হাসির প্রতিযোগিতা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। যার হাসি সবচেয়ে বেশি সুন্দর সেই হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বিউটিফুল লাফিং গার্ল’! জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে এই হাসি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্যমী শিক্ষক এবং শিক্ষার্থী ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথমবার হওয়া এ প্রতিযোগিতায় মোট ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ‘বিউটিফুল লাফিং গার্ল’ হিসেবে নির্বাচিত হন কক্সবাজারের মেয়ে শারমিন সুলতানা প্রিয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আয়োজকদের একজন এনায়েত উল্লাহ বলেন, ‘প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অল্প সাড়া পেলেও আগামীতে আরো বাড়বে বলে আশাকরি। আমি মনে করি বিনোদন জগতে এটি একটি নতুন মাত্রা। সম্ভবত বাংলাদেশে এ ধরনের প্রতিযোগিতা এটাই প্রথম।’