‘বিগ বস’-এর প্রতি পর্বের জন্য পৌনে ৮ কোটি রুপি পাই :সালমান

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৬
বলিউড টাইগার সালমানকে কোনো অনুষ্ঠানের নিয়মিত প্রতি পর্বের জন্য উপস্থাপক হিসেবে পাওয়াটাই ভাগ্যের বিষয়। এই সালমানই দীর্ঘদিন ধরে উপস্থাপনা করছেন ‘বিগ বস’ গেম শো। সম্প্রতি ‘বিগ বস :সিজন ৬’ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে সালমান বলেন, ‘মূলত আমি এই অনুষ্ঠান থেকে প্রতি পর্বের জন্য ৪ কোটি রুপি পাই। কিন্তু আমি ছল করে বলতে চাই, প্রতি পর্বের জন্য পৌনে ৮ কোটি রুপি পাই। এবং আরও ১ কোটি রুপি বেশি পাই কোনো পর্বের কারেকশন শুটিংয়ের জন্য। আর তখনই দেখবেন বলিউডের অন্যরা কীভাবে ক্ষেপে ওঠেন। অবশ্য আরেকটা জিনিসও বুঝানোর রয়েছে চ্যানেল প্রডিউসারদেরকে, আসলে টাকা আমাদের কতটা বেশি প্রয়োজন। এই পৌনে ৮ কোটির কথা শুনলে অনেকে হার্ট অ্যাটাকও করে বসতে পারেন। তবে হ্যাঁ, এই শো’থেকে আমি পৌনে ৪ কোটি রুপি পাই প্রতি পর্বের জন্য। এবং এটা আমার জন্য যথেষ্ট। এত জনপ্রিয় একটি শো’তে আসলে মাঝে মাঝে তো এমনিতেই চলে আসতে ইচ্ছে করে।’