জন্মদিন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:০৭
নিনা দব্রেভ :হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৮৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ‘অ্যাওয়ে ফ্রম হার’ ছবির মধ্য দিয়েই তিনি অভিনয় শুরু করেন। তারপর একে একে ২২টি ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালের ‘দ্য ভ্যাম্পায়ার ডিজায়ার’ ছবির কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আর জনপ্রিয়তার কারণে পরবর্তীতে ছবিটির আরও দুটি সিক্যুয়াল নির্মাণ হয়। সম্প্রতি তার অভিনীত ‘দ্য পার্কস অব বিয়িং ওয়ালফ্লাওয়ার’ ছবিটি মুক্তি পায়।