হলিউড তারকা
ক্যাথরিনের ইচ্ছা
কুম্ভ মেলা দেখার জন্য ভারতে আসার ইচ্ছা প্রকাশ করলেন হলিউড তারকা ক্যাথরিন জিটা জোন্স। স্বামী ও বাচ্চাদের সঙ্গে নিয়ে ভারতে আসার পরিকল্পনা করছেন তিনি।— আনন্দবাজার পত্রিকা
আফগানিস্তানে স্যাটো
সৈন্য নিহত
আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত ব্যক্তি ন্যাটো আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী (ইসাফ)’র এক সৈন্যকে গুলি করে হত্যা করেছে। মঙ্গলবার ইসাফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সোমবার আফগানিস্তানের দণািঞ্চলে আফগান ন্যাশনাল আর্মির পোশাক পরা এক ব্যক্তি আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত হয়।’— এএফপি
পেরুতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭
পেরুর আমাজন বনাঞ্চলে সাত আরোহী নিয়ে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সবাই নিহত হয়েছে। দেশটির এক আইন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। পেরুর বিমান চলাচল সংস্থা কোরপ্যাক জানিয়েছে, হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্থানীয় কলাম্বিয়া হেলিকপ্টারস সংস্থার। ভারি মালামাল পরিবহন ও তেল অনুসন্ধানে ব্যবহূত আকাশযান পরিচালনায় কলাম্বিয়ার সুনাম রয়েছে। তবে এই দুর্ঘটনা সম্পর্কে লিমাস্থ কলাম্বিয়ার কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।—রয়টার্স
মেক্সিকোয় বারে অস্ত্রধারীদের হামলায় নিহত ৯
মেক্সিকোর উত্তরাঞ্চলে দুটি বারে ভারি অস্ত্রে সজ্জিত একদল অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। টরেওন শহরে কয়েক মিনিটের ব্যবধানে বার দু’টিতে এই হামলা চালানো হয়। কোয়াহুইলা প্রদেশে মাদক চোরাচালানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। গত কয়েকদিনে টরেওন শহরের আরো তিনটি বারে একই ধরনের হামলা চালানো হয়েছে। গত ছয় বছরে মেক্সিকোতে মাদককেন্দ্রিক সহিংসতায় অন্ততপক্ষে ৬০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।— বিবিসি
জার্মানির পানিতে
ওষুধের মিশ্রণ
জার্মানিতে প্রতিদিন কয়েক টন ওষুধ পরিবেশের সাথে মিশে যাচ্ছে। মূলত মানুষের বর্জ্য, টয়লেটে ওষুধ ফেলা ও কৃষি খেতের সার থেকেই এই দূষণটা হচ্ছে। যা মানুষ ও প্রাণী উভয়ের জন্য ক্ষতিকর। তাই এর প্রতিকারের কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জার্মানির পানিতে অ্যান্টিবায়োটিক, ব্যথা ও উচ্চরক্তচাপ কমানোর ওষুধ, এমনকি জন্মনিয়ন্ত্রণের ওষুধের অবশিষ্টাংশও পাওয়া যায়। পানীয় জলও বাদ যায় না এই দূষণ থেকে। অবশ্য ফেডারেল পরিবেশ দপ্তরের মতে, দূষণের পরিমাণ এত কম যে, তা মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। তবে নদী ও জলাশয়ে মিশে যাওয়া এইসব ওষুধের রেশ প্রাণী ও উদ্ভিদ জগতের জন্য বিপজ্জনক। জার্মানিতে এই সমস্যার কথাটা ১৯৯০ সালে প্রথম জানা যায়। —ডয়চে ভেলে
