সাঁতার ফেডারেশনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
সাঁতার ফেডারেশনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে ২ জানুয়ারি। ১৪ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৩ জানুয়ারি মনোনয়ন পত্র দাখিল,পরদিন বাছাই। ৩১ জানুয়ারি প্রত্যাহার। ৪ ফেব্রুয়ারি প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চারটি সহ সভাপতি, একটি সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ন সম্পাদক একজন কোষাধ্যক্ষ, ১৬টি সদস্য পদে নির্বাচন হবে আগামি ১২ ফেব্রুয়ারি।