কমিটির দুর্বলতার কারণেই শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে না : মেনন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ আয়োজিত শিক্ষানীতি বিষয়ক জাতীয় কর্মশালা মঙ্গলবার জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। দশটায় অর্ধদিবসব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন। তিনি বলেন বাস্তবায়ন কমিটির দুর্বলতার কারণে শিক্ষানীতি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। এতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ছিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন, সায়েমা খাতুন এবং মুজীবুল আনাম সম্পাদিত শিক্ষানীতি পর্যালোচনা সম্পর্কিত গবেষণা প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. কে এম মহিউদ্দিন।