ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে জামায়াত শিবির :শিল্পমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:০০
দেশব্যাপী পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা ঘটিয়ে জামায়াত-শিবির অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের প্রেক্ষাপট সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা হয়।