দেশে কৃষি উত্পাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে শস্য, মত্স্য, প্রাণিসম্পদ ও দারিদ্র্য বিমোচন খাতে বাংলাদেশ কৃষি ব্যাংক চলতি অর্থবছরে প্রথম ছয় মাসে গত বছরের এ সময়ের তুলনায় ১৭৫ কোটি টাকা বেশি ঋণ বিতরণ করেছে। এ অর্থ বছরের প্রথম ছয় মাসে মোট ঋণ বিতরণের পরিমাণ ২৭২৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৪৫ ভাগ। একই সাথে ব্যাংক ২৯৭৩ কোটি টাকা ঋণ আদায় করেছে যা বিগত বছরের একই সময়ের তুলনায় ৬৪৮ কোটি টাকা বেশি। -প্রেস বিজ্ঞপ্তি
