মানিকগঞ্জের বিদ্যুত্ উপ-কেন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত সোমবার রাতে কন্ট্রোল ক্যাবেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার ব্রিগেড ও স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বিদ্যুতের অনেক যন্ত্রপাতি পুড়ে যায় এবং মানিকগঞ্জ জেলা বিদুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এজিএম অসিম কুমার সাহা বলেন, মানিকগঞ্জের ৭টি থানা, ধামরাইয়ের কিছু অংশ, টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী থানার কিছু অংশে এই পাওয়ার গ্রিড থেকে বিদ্যুত্ বিতরণ করা হয়। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি ঠিক করতে ৫/৭ দিন সময় লেগে যাবে।
