ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রীর নাম শমী কায়সার। তার অভিনয় প্রতিভা, গ্ল্যামার এবং পার্সোনালিটি আমাদের দেশীয় দর্শকদের মাঝে যে মুগ্ধতা তৈরি করেছে, সেই মুগ্ধতাই তাকে অধিষ্ঠিত করেছে ভিন্ন এক উচ্চতায়। মঞ্চেও দর্শকদের জন্য তিনি উপহার দিয়েছেন বেশ কিছু অনবদ্য নাটক। বাবা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং মা সাবেক সংসদ সদস্য লেখিকা পান্না কায়সার। এ যাবত অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করা এই শিল্পী বেশ কিছু দিন ধরে নাটকে নিয়মিত নন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানসিঁড়ি নিয়েই এখন ব্যস্ত থাকেন। আগামী ১৫ জানুয়ারি শমী কায়সারের জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
১২ জানুয়ারি :ক্রিস্টিয়া অ্যালে, হেদার মাইলস, রুশ লিমবাগ
১৩ জানুয়ারি :প্যাট্রিক ডেমসে
১৪ জানুয়ারি :ক্রিস্টিন কেভালারি
১৭ জানুয়ারি :কনার ক্রুসি, মাইকেল ওবামা, রয় জে।
