মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই এবার জুটি হয়ে অভিনয় করলেন ‘টেস্ট’ নামের একটি টেলিছবিতে। সম্প্রতি এই টেলিছবির শুটিং শেষ হয়েছে। অভিনয়ের পাশাপাশি ‘টেস্ট’ টেলিছবির গল্পটাও লিখেছেন মোশাররফ করিম। আর এটি পরিচালনা করেছেন রাজিব রসুল। মোশাররফ করিম বলেন, ‘জুঁই এখন নিয়মিত অভিনয় করছে। নানা ব্যস্ততার কারণে একসঙ্গে অভিনয় করা হয় না। ‘টেস্ট’ টেলিছবিতে একসঙ্গে অভিনয় করে ভালোই লেগেছে।’
এক দম্পতির সংসারজীবনের নানা সমস্যা নিয়ে নির্মিত হয়েছে ‘টেস্ট’। এতে আরও অভিনয় করেছেন মারুফ মিঠু ও তানিয়া। মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই প্রথম জুটি হয়ে অভিনয় করেন ‘গেইট’ নামের একটি খণ্ড নাটকে।
